মিয়া খলিফার সঙ্গে তুলনা, সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৬:০৩ পিএম


মিয়া খলিফার সঙ্গে তুলনা, সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি
সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে মানের দিকেই তার বেশি নজর। 

বিজ্ঞাপন

এদিকে, মাস দুই আগে মাহির একগুচ্ছ ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, মিয়া খলিফার বাংলা ভার্সন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা। অভিনেত্রী বলেন, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি। 

বিজ্ঞাপন

মাহি বলেন, ‘ভাত লাভার’ নামের একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। আমি যে গ্লাসটা (চশমা) পরে আছি ওটাও সকাল আহমেদের। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, ‘আমার একটা ছবি তুলো তো’।

এরপর তিনি যোগ করেন, আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো। 

বিজ্ঞাপন

যখন চশমাটা পরছি তখন আরশ আমাকে বলতেছিল, মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে! তখন আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। আমি বিভিন্ন রকম পোজে ছবি তুলেছি।

কটাক্ষের প্রসঙ্গ টেনে মাহি বলেন, পরে দিয়ে যেটা হলো সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল (বিতর্কিত) একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক সেটা আমার উদ্দেশ্য ছিল না।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের কোর্টের সঙ্গে চোখে চশমা পরে একটি  অফিসে বসে আছেন। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো প্রকাশ করেছিলেন। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission